ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:৪৫:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কঠিন সময়ে মেসির পাশে স্ত্রী রোকুজ্জো

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৪৭ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার

আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসের জন্য প্রচুর সমালোচনা সইতে হচ্ছে লিওনেল মেসিকে। ঠিক এই কঠিন সময়ে মেসির পাশে দাঁড়ালেন তাঁরই জীবনসঙ্গী আনতোনেল্লা রোকুজ্জো।

 

তার পেনাল্টি মিসে আইসল্যান্ডের বিপক্ষে জেতেনি আর্জেন্টিনা। চারদিক থেকে তাই সমালোচনা। তার সুসময়ে-দু:সময়ে সব সময় পাশে থাকেন জীবনসঙ্গী আনতোনেল্লা রোকুজ্জো। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর স্বামীর এ ভেঙে পড়াকে মেনে নিতে পারছেন না রোকুজ্জো। তাই ভরসা দেবার জন্য জীবনসঙ্গীকে প্রেরণার বার্তা পাঠাতে রোকুজ্জো দেরি করেননি। ইনস্টাগ্রামে নিজেদের তিন সন্তানসহ একটি ছবি পোস্ট করে রোকুজ্জো লিখেছেন, সব সময় তোমার পাশে আছি, এখন তো আরও বেশি করেই থাকব।

 

জীবনে কিংবা খেলার মাঠে যত ভুল-ই কেউ করুক না কেন জীবনসঙ্গী পাশে থাকলে শক্তি আর সাহসটাই বেড়ে যায় বহুগুণ। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। আর মেসি থাকবেন সেই খেলায় আত্মবিশ্বাসের তুঙ্গে, এমনটাই মনে করেন রোকুজ্জো ও মেসি ভক্তরা।