কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
দীর্ঘ দিনের পথচলায় ইতি টানলেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও 'ক্লোজআপ ওয়ান' তারকা মৌসুমি আক্তার সালমা। স্বামী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। পারস্পরিক সম্মতিতে তাদের ডিভোর্স সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন সাগর নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সানাউল্লাহ নূরে সাগর তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি জানান, একে অপরের সঙ্গে মানসিক দূরত্ব এবং চিন্তা-ভাবনার অমিল হওয়ার কারণেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিচ্ছেদ প্রসঙ্গে সাগর তার পোস্টে উল্লেখ করেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। মূলত পারস্পরিক মতের অমিল এবং মানসিকতার দূরত্বের কারণে আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটলেও একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।’
সাগর আরও জানান, বিচ্ছেদ হলেও তাদের একমাত্র কন্যাসন্তানের কথা ভেবে তারা সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। তিনি লেখেন, ‘আমরা দুজন আলাদা হয়েছি ঠিকই কিন্তু আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরকাল আমার কাছে সম্মান ও শ্রদ্ধার আসনে থাকবেন। কণ্ঠশিল্পী হিসেবে তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।’
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে সাগর লেখেন, জীবনের এই কঠিন সময়ে যেন কেউ নেতিবাচক মন্তব্য করে তাদের বিব্রত না করেন।
উল্লেখ্য, এর আগে পারিবারিক কলহের জেরে সালমার প্রথম বিয়ে বিচ্ছেদ ঘটেছিল। এরপর ২০১৮ সালে পেশায় আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই গায়িকা। দীর্ঘদিনের সাজানো সেই সংসারও শেষ পর্যন্ত স্থায়ী হলো না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










