ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৬:২১:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

কত ভোট পেলেন পরীমনি?

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েও ৭৯ ভোট পেয়েছেন পরীমনি।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে  ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে প্রার্থী ছিলেন তিনি। ভোটগ্রহণের দিন মাঠে থাকেননি ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। 

তবে ব্যালট পেপারে নাম থাকায় ভোট পড়েছে তার ঝুলিতে।  

জানা গেছে, ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২৪ জন। ভোটপ্রাপ্তির দিক দিয়ে পরীমনি ২২তম অবস্থানে রয়েছেন। তার সমান ৭৯টি ভোট পেয়েছেন অভিনেতা শাকিল খান। 

পরীমনি ও শাকিল খানের চেয়ে কম ভোট পেয়েছেন শুধু রবিউল ইসলাম হরবোলা। তিনি পেয়েছেন ৪৭টি ভোট।

হেরে গেলেও কোনো রকম প্রচারণায় অংশ না নিয়েও পরীমনির এতো ভোট পাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। 

উল্লেখ্য, কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে মনোনয়ন জমা দিলেও হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরী। 

কারণ হিসেবে জানিয়েছিলেন, অনাগত সন্তানের জন্য কোনো ঝুঁকি নিতে চান না। নির্বাচনের আগেই ভারতে যেতে চান চিকিৎসার্থে।

কিন্তু না চাইলেও নির্বাচনে প্রার্থী হয়ে থাকতে হয়েছে পরীমনিকে।

কোনো কারণই ধোপে টেকেনি। আলোচিত অভিনেত্রীর নাম ব্যালট পেপারে ঠিকই রয়ে যায়।  

এর কারণ হিসেবে শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কমিশনার অভিনেতা পীরজাদা হারুন বলেছিলেন, ১৫ জানুয়ারি বেলা দুইটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ছিল। এই সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেনি পরীমনি।  এখন আর প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ নেই। পরীমনি চাইলে নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন তবে ব্যালট ব্যাপারে নাম থাকবে।