কন্যাশিশুর অগ্রযাত্রায় আলোকিত বাংলাদেশ গঠিত হবে: ইন্দিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে কন্যা শিশুদের অগ্রযাত্রাকে সরকার সকল উন্নয়ন পরিকল্পনার সাথে সম্পৃক্ত করছে। কন্যা শিশুর অগ্রযাত্রার মাধ্যমে একদিন আলোকিত বাংলাদেশ গঠিত হবে।
আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব কামরুন নাহার, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা। স্বাগত বক্তব্য দেন জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি।
প্রতিমন্ত্রী কন্যা শিশুর অগ্রযাত্রায় বাল্যবিবাহ বড় বাধা উল্লেখ করে বলেন, বাল্যবিয়ের কারণে মেয়েরা পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন থেকে বঞ্চিত হচ্ছে। অল্প বয়সে বিয়ের জন্য মা ও নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এ জন্য নারী ও কন্যা শিশুর উন্নয়ন ও সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে বাল্যবিয়ে নামক সামাজিক ব্যাধি চিরতরে দূর করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কামরুন নাহার জানান দেশে কন্যা শিশুদের এগিয়ে যাওয়ার পথকে আরও সহজ ও গতিশীল করতে দেশব্যাপী আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হচ্ছে। এর ফলে কন্যা শিশুরা পিছিয়ে থাকবে না।
এর আগে প্রতিমন্ত্রী বেলুন উড়িয়ে শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি






