ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:২৭:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

কন্যাশিশুরা উন্নয়নের অংশ : ইসমাত আরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:০১ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, কন্যাশিশুরা উন্নয়নের অংশ। তাদের কন্যাশিশুকে বাল্যবিয়ে না দিয়ে যোগ্য করে গড়ে তুললে তারা দেশের উন্নয়নের অংশীদার হতে পারে। দেশ গঠনে তারা ভূমি কা রাখতে পারে। মেয়েদের উন্নয়নের অর্থ দেশের উন্নয়ন।


আজ মঙ্গলবার যশোরের কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়নে উঠান বৈঠকে একথা বলেন। এ সময় তিনি বাল্যবিয়ে সম্পর্কে সচেতন হতে উঠান বৈঠকে আসা মায়েদের প্রতি আহবান জানান।


ইসমত আরা বলেন, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে। এর লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।


তিনি বলেন, কেশবপুর উপজেলায় কৃষি, মৎস্য, পোল্ট্রি ও প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখানে ইকোনমিক জোন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে স্থানীয় জনগণের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।


কেশবপুর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।