কবরীর ফুসফুস শতভাগ সংক্রমিত হয়েছিল: চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার
টিভি থেকে নেয়া
করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় চলে গেলেন বরেণ্য অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরী। শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ফুসফুসে শতভাগ সংক্রমণ ছড়িয়ে পড়ায় এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ। আজ শনিবার সকালে অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
অধ্যাপক ফারুক বলেন, ‘এখানে তাকে নিয়ে আসার পর আমরা আইসিইউ-তে তার পরীক্ষা করি। তার দুই ফুসফুসেই শতভাগ সংক্রমণ ছিলো। এই সংক্রমণের ফলেই তার মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘লাইফ সাপোর্টে থাকা অবস্থায় উনি অক্সিজেন মেইন্টেইন করতে পারছিলেন না। আবার গতকাল দুপুরের পর থেকে ওনার ব্লাড প্রেসার ও হার্ট রেটের পরিবর্তন হতে থাকে। আমরা তাকে সব রকম বিশেষায়িত চিকিৎসা দিয়েছি। কিন্তু তারপরও উন্নতি হয়নি। একপর্যায়ে রাত ১২টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।’
অধ্যাপক ফারুক আহমেদ জানান, কবরীকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তার ফুসফুসের ৬৪ শতাংশ সংক্রমিত ছিল। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হওয়ার পর পোর্টেবল এক্স-রে দিয়ে পরীক্ষা করে জানা যায়, তার ফুসফুসের শতভাগ সংক্রমিত ছিল।
গত ৫ এপ্রিল কবরীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওইদিন রাতেই তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে। ১৫ এপ্রিল নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই অভিনেত্রী।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







