কবি জসীম উদ্দীনের মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
পল্লী কবি জসীম উদ্দীনের ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগ।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল গেট সংলগ্ন কবি জসীম উদ্দীনের প্রতিকৃতিতে হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এসময় হলের মূল ফটক থেকে হেঁটে প্রত্যেকে হলগেটে কবির প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করেন।
কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন বলেন, ‘১৯৭৬ সালে কবি জসীম উদ্দীন হল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনেক ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সময় পার হয়েছে। কিন্তু কবি জসীম উদ্দীনকে সামনে ফুটিয়ে তুলতে তাঁর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীর মতো দিবসগুলো কখনো এভাবে বড় করে পালিত হয়নি। আমরা ছাত্রলীগ তো অনেক ধরণের প্রোগ্রাম করি। নতুন নেত্রীত্বে আসার পর আমরা ভাবলাম, কবির প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমাদের এই আয়োজন। ভবিষ্যতে আমরা কবির জন্মবার্ষিকী ও অন্যান্য দিবসগুলোতে আরও বড় অনুষ্ঠান পালন করব।’
সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান বলেন, ‘গুণীজনদের মূল্যায়ন ও সংবর্ধনায় বাংলাদেশ ছাত্রলীগ বরাবরের মতোই সামনের কাতারে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই আয়োজন।’
এই কর্মসূচিতে কবি জসীম উদ্দীন হলের অন্তত শতাধিক ছাত্র উপস্থিত উপস্থিত ছিলেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




