ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৪:৪২:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

কবে আসছে সানিয়া-শোয়েবের সন্তান, জানালেন দাদু

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০২ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

সুসংবাদটা একদিন আগেই দিয়েছিলেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক ৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুখবর জানিয়েছিলেন ইন্দো-পাক দম্পতি ৷ জানিয়েছিলেন, এবার আসতে চলেছেন পরিবারের নয়া সদস্য মির্জা-মালিক ৷

তবে কবে নাগাদ আসবে নবজাতক তার কোনও আন্দাজ দেননি তারকা ক্রীড়াবিদ দম্পতি ৷ হবু মা–বাবা সাসপেন্স বজায় রাখলেও ,কবে নাগাদ তিনি দাদু হতে চলেছেন তা জানিয়ে দিলেন সানিয়ার বাবা ৷ তিনি জানিয়েছেন অক্টোবরে পরিবারে আসতে চলেছে নতুন সদস্য ৷

এদিকে পদবির ক্ষেত্রেও অভিনবত্ব এনেছেন সানিয়া-শোয়েব ৷ চিরাচরিত ধারা ভেঙে একইসঙ্গে মা-বাবা দু‘জনের পদবিই ব্যবহার করবে নবজাতক বা নবজাতিকা ৷ উচ্ছ্বসিত সানিয়া নিজেই জানিয়েছেন তারা দু‘জনে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ পাশাপাশি সানিয়া জানিয়েছেন তার প্রচন্ড ইচ্ছা তিনি কন্যা সন্তানের মা হবেন ৷

এখন দেখা যাক ভারতিয় টেনিসকন্যার কোলজুড়ে কন্যা সন্তান আসে না কি পুত্র সন্তান আসে।