কমতে শুরু করেছে শাক-সবজির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:২৭ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার
সরবরাহ ভালো থাকায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতের সবজির দাম কমছে কিছুটা। গত সপ্তাহের তুলনায় আজ শুক্রবার অধিকাংশ সবজির দাম কমেছে ৫ থেকে ১০ টাকা।
শুক্রবার সরজমিনে রাজধানীর শান্তিনগর, পরীবাগ, পলাশী ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ১০ টাকা কমে ৫০ থেকে ৬ টাকা, পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৪৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৩০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, পেঁপে ২০ টাকা, শিম ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, টমেটো ৮০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৬০ টাকা, মূলা ২৫ টাকা, আলু ২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, প্রতি পিস বাধাকপি ২৫ টাকা থেকে ৩০ টাকা, প্রতি পিস ফুলকপি ২০ টাকা থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা, আমদানি করা পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা, দেশি রসুন ৮০ টাকা, আমদানি করা রসুন ৯০ থেকে ১০০ টাকা।
মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৩৫ টাকা, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১১০০ টাকা, লাল কোরাল মাছ ৪৫০ থেকে ৫০০, রূপচাঁদা মাছ (বড়) ৮০০ টাকা ও ছোট ৭০০ টাকা, কালো রূপচাঁদা ৬০০ টাকা, বাগদা চিংড়ি ৫০০ টাকা, লইট্টা মাছ ১৮০ টাকা, কাতল ২৫০ থেকে ৩৫০ টাকা, বাটা মাছ ৪০০ টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা, আইড় ৫০০ টাকা, বোয়াল ৩০০ টাকা, পাঙ্গাশ ১৬০ টাকা, তেলাপিয়া বড় ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে আরও দেখা গেছে, ভোজ্যতেলের মধ্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১০৫ থেকে ১২৫ টাকা, খোলা সয়াবিন ৮০-৮২ টাকা, পাম ৭৬-৭৮ টাকা, চিনি কেজি ৬০ থেকে ৬২ টাকা, ছোলা ৮০ টাকা, খেজুর ১৩০ থেকে ১৬০ টাকা, বেসন ৬০ টাকা, আদা দেশি ২০০ টাকা ও চীনা আদা ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার










