বাস্কেটবল কোর্টে আংটি বদল!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:০৭ এএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার
কমনওয়েলথ গেমসের প্রথম রাউন্ডেই বিশাল জয় নিয়ে যখন পুরো ইংল্যান্ড বাস্কেটবল টীম উচ্ছসিত তখন হঠাৎ করেই সেই বাস্কেটবল কোর্টে হাঁটু গেড়ে বসলেন ইংল্যান্ডের আলোচিত বাস্কেটবল হিরো জামিল আন্ডারসন। হাতে তার ছোট্র একটি আংটির বাক্স। অদূরেই দাড়িয়ে খেলা উপভোগ করছিলেন ইংল্যান্ডের আলোচিত মহিলা বাস্কেটবল খেলোয়াড় জর্জিয়া জোন্স। জামিল আন্ডারসন ছোট্র বাক্সটি খুলে আংটি বের করে জর্জিয়াকে তার কাছে আসার আমন্ত্রণ জানালেন।
রোববার এমন নাটকিয় ঘটনা ঘটে কমনওয়েলথ গেমসের বাস্কেটবল কোর্টে।
জর্জিয়ার তো প্রথমে বিশ্বাসই হতে চাইছিলো না। জর্জিয়া জামিলকে পছন্দ করলেও মনের কথা কখনই প্রকাশ করেন নি। অন্যদিকে জামিল জর্জিয়াকে ভীষণ পছন্দ করেন। তাই সারপ্রাইজ দেওয়ার জন্যই সবার সামনে আমন্ত্রণ করেন তাকে।
জর্জিয়া অনেকটা স্বপ্নের ঘোরে এগিয়ে যান জামিলের দিকে। বাস্কেটবল টীমের সবাই তখন ঘিরে রেখেছেন এ জুটিকে। শেষ পর্যন্ত আংটি বদল হয়। আবেগ যেন ধরে রাখতে পারলেন না দুজনে। অশ্রুসিক্ত হয়ে জড়িয়ে ধরলেনে একে অপরকে। কমনওয়েলথ গেমসের ইতিহাসে রচিত হল নতুন অধ্যায়।
২৮ বছর বয়সী জর্জিয়া পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। তার বাবা জেক নিজেও ইংল্যান্ডের নামী বাস্কেটবল খেলোয়াড়। বাবার অনুপ্রেরণাতেই জর্জিয়ার বাস্কেটবল খেলাতে আসা। ২৮ বছর বয়সী এ নারী খেলেছেন ম্যানচেষ্টার মিসটিক্স, ফ্লোড নাপাখা, ওরাটল রবার্টসের মত নামী ক্লাবে। বাবা, মা, দুই ভাইয়ের আদরের লারলা জর্জিয়া এখন নতুনভাবে আন্ডারসনের সঙ্গে আবদ্ধ হলেন।
এক টুইটার বার্তায় সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। কমনওয়েলথ গেমসের খেলা শেষ হবার পর পরই এ জুটি মিলে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করবেন।
রোববার কমনওয়েলথ গেমসের পুরুষ বাস্কেটবলের প্রথম রাউন্ডে ক্যামেরুনকে ৭৮-৫১ ব্যবধানে ধরাশায়ী করে ইংল্যান্ড বাস্কেটবল টীম। যার মধ্যে ৯টি পয়েণ্ট এনে দেন ইংল্যান্ডের আলোচিত বাস্কেটবল হিরো জামিল আন্ডারসন।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



