ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১১:১৮:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কমনওয়েলথ: রেকর্ড গড়ে প্রথম সোনা জয়ী চানু

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:২১ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই রেকর্ড করে সোনা জিতে নিলেন ভারতের ভারোত্তলক মীরবাই চানু। ২০১৪-এর কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন মীরা। এবার তিনি যে পদক জিতবেন তা নিশ্চিতই ছিল। শুরুটা হলো তার সোনা দিয়ে। সোনা জিতলেন তো বটেই, সঙ্গে ৪৮ কেজি বিভাগে গেমসের রেকর্ডও ভাঙলেন তিনি।


৮০ কেজি, ৮৪ কেজি ও ৮৬ কেজি তুললেন একবারে। এর পর তুললেন ১০৩ কেজি, ১০৭ কেজি ও ১১০ কেজি। শেষ করলেন ১৯৬ কেজিতে (৮৬ কেজি+১১০ কেজি)। তার পরই স্পোর্টস অ্যান্ড লেসার সেন্টার তার পরই ফেটে পড়েছিল হাততালিতে।


মীরাবাই চানুর এর আগের সেরা ছিল ১৯৪ কেজি। কয়েক মাস আগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৫ কেজি + ১০৯ কেজি তুলে নিজের রেকর্ড করেছিলেন। এ বার গেমস রেকর্ডের সঙ্গে সঙ্গে নিজের রেকর্ডকেও ছাপিয়ে গেলেন মীরা। ২৩ বছরের মীরা ছ’বারই ভার তুললেন রেকর্ড ভেঙে। কমনওয়েলথে মেয়েদের ৪৮ কেজি বিভাগে মোট ওজন তোলার রেকর্ড ছিল ১৭৫ কেজি।


মীরার আগে, পুরুষদের ভারোত্তলনে ৫৬ কেজি বিভাগে রুপো জিতে নিয়েছিলেন পি গুরুরাজা।