কমলাপুরে ঘরমুখো যাত্রীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঈদে ট্রেনযাত্রা শুরু হয়েছে গত সোমবার (১৭ এপ্রিল) থেকে। ঈদযাত্রার প্রথম তিন দিন (সোম, মঙ্গল ও বুধবার) যাত্রীর তেমন ভিড় ছিল না। তবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর থেকেই কমলাপুরে দেখা গেছে হাজারো ঘরমুখো মানুষের ভিড়।
কমলাপুর স্টেশন ঘুরে দেখা গেছে ভোর থেকেই যাত্রীদের প্রচণ্ড চাপ। তবে টিকিট না দেখিয়ে কেউ স্টেশনে প্রবেশ করতে পারছেন না। এ কাজে সহায়তা করছে র্যাব ও পুলিশ, সঙ্গে রয়েছে অন্যান্য বাহিনী।
যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি তারা ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করছেন। তবে স্ট্যান্ডিং টিকিট শতকরা ২৫ ভাগ নির্দিষ্ট হওয়ায় অনেকেই টিকিট সংগ্রহ করতে পারছেন না।
তারিক নামে রাজশাহীগামী এক যাত্রী বলেন, অনলাইন মাধ্যমে টিকিটের ব্যবস্থা সরকারের একটি ভালো উদ্যোগ ছিল। তবে একসঙ্গে অনেকে প্রবেশ করায় টিকিট কাটায় ঝামেলা হয়েছে।
আনিসুর রহমান নামে আরেক যাত্রী বলেন, এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই নিরাপদে সবাই ঘরে ফিরছেন। এভাবে ট্রেন যাত্রা হলে ট্রেনের প্রতি মানুষের আস্থা বাড়বে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা ভালো হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার সংবাদমাধ্যমকে বলেন, আজ দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে মোট ৫৫ জোরা ট্রেন চলাচল করছে। ভোর থেকেই যাত্রীর চাপ অনেক, আগামীকাল আরও চাপ বাড়তে পারে। যাত্রীর চাপ থাকলেও শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই স্টেশনে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত আমাদের ট্রেন সময়মতো ছেড়েছে। আমাদের নির্দিষ্ট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে। তবে এ টিকিটের চেয়ে যাত্রী বেশি হওয়ায় অনেকেই টিকিট পাচ্ছেন না।
এবার ঈদযাত্রায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা সাতটি ট্রেন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামছে না। সেগুলো হলো-একতা এক্সপ্রেস, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস। ট্রেনগুলো সরাসরি কমলাপুর স্টেশনে চলে আসছে। বাংলাদেশ রেলওয়ে শিডিউল বিপর্যয় ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলাচল বন্ধ রয়েছে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করছে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











