ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৪:৫৬:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

কমলাপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজ রোববার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।

কমলাপুর বাস ডিপোর পাশে অলি গার্মেন্টসে ছয়তলায় রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগে। অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে অলি গার্মেন্ট কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

-জেডসি