কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগে থেকেই নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে ছুটির প্রথমদিন আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে কমলাপুর থেকে ছাড়ছে ট্রেন। যাত্রীদের বড় অংশই পরিবারকে আগে পাঠিয়ে দিয়েছেন ট্রেনে। এখন নিজেরাই যাচ্ছেন। ঈদের আগে গতকাল ১৬ মার্চ ছিল সরকারিভাবে শেষ কর্মদিবস। ফলে এদিন রাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়।
সোমবার রাতের মতো আজ ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়। তবে যাত্রীচাপ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্বে ছাড়েনি। ফলে ভিড় বেশি হলেও যাত্রীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। আজ ভোরে ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় ভোর ৬টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস। এরপর ৬টা ৪৫ মিনিটে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, সোয়া ৭টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, সাড়ে ৭টায় কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর প্রভাতী, ৮টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস সময়মতো ছেড়ে যায়।
এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে বেশ কঠোর রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে তিন ধাপে টিকিট চেক করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আর যারা টিকিট কাটেনি তাদের স্ট্যান্ডিং টিকিট কেটে তারপর প্রবেশের অনুমতি নিতে হচ্ছে।
শিমুল মাহমুদ নামে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’এর যাত্রী বলেন, সেহরি খেয়ে কমলাপুর চলে এসেছি। এসে দেখি শহরতলি প্ল্যাটফর্মে ট্রেন আগে থেকেই অবস্থান করছে। আমার অনেক সহকর্মী আগেই পরিবারকে পাঠিয়ে দিয়েছেন। আমিও গত সপ্তাহে মা-বাবা ও স্ত্রীকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। আজ আমি গ্রামের উদ্দেশে রওনা দিচ্ছি। সবচেয়ে ভালো লাগছে ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশনে এসে পৌঁছেছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব কম সময়ের মধ্যে পরিবারের সঙ্গে দেখা হবে গ্রামে।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়ে লালমনিরহাটে যাওয়ার জন্য পরিবার নিয়ে অপেক্ষা করছিলেন অমিত মাহমুদ। তিনি বলেন, গতকাল অফিস শেষ হয়েছে, তবে অনেকে ভিড় হবে জেনে রাতের টিকিট করিনি। আজ সকালে স্টেশনে এসেও দেখি অনেক যাত্রী। তবে ভালো লাগার বিষয় যে কোনো যাত্রী বিনা টিকিটে প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে না। টিকিট দেখিয়েই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এতে প্ল্যাটফর্মে পৌঁছাতে কিছুটা দেরি হলেও সুশৃঙ্খলভাবে প্রতিটা যাত্রী প্রবেশ করতে পারছে।
ভ্রাম্যমাণ টিটিই আফতাব আহমেদ বলেন, টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে কেউ যদি তিনটি টিকিট কেটে থাকেন কিন্তু পরিবারের সদস্য সংখ্যা চারজন হয়, সেক্ষেত্রে নির্ধারিত ভাড়ায় অতিরিক্ত একজনের জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যেন কোনোভাবেই বিনা টিকিটে কেউ স্টেশনে ঢুকতে না পারে। এজন্য প্রবেশপথে দুই দফায় টিকিট পরীক্ষা করা হচ্ছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ১৭ মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
তবে ১৫ ও ১৬ মার্চ অফিস খোলা ছিল। এ কারণে অনেক চাকরিজীবী নিজে পরে গেলেও পরিবারের সদস্যদের আগেভাগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। তাদের ধারণা ছিল, ১৬ মার্চ রাত থেকেই সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ হঠাৎ বেড়ে যাবে এবং ঈদের আগের দিন পর্যন্ত এই ভিড় অব্যাহত থাকবে। এদিন কমলাপুর রেলস্টেশনের আশপাশের বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের বাড়তি উপস্থিতি দেখা গেছে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











