কমেছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ ও আলুর দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
টানা কিছুদিন দ্রব্যমূল্য বৃদ্ধির পরে বাজারে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি, আলু আর পেঁয়াজের দাম
আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ানবাজার, শনিরআখড়া, মিরপুর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে। বাজারে গিয়ে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে ২০-৩০ টাকা। দাম কমে বাজারে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা দরে। কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছে ২১০ থেকে ২২০ টাকা দরে।
এদিকে, কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুর লতি, ঢেঁড়শ, লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাকসহ সবধরনের শাক সবজির দাম বাড়তি রয়েছে। বাজারে ঢেঁড়স ৭০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙ্গা, করলা এবং চিচিঙ্গা ৭০থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি ৭০ থেকে ৮০ টাকা, কাঁচাকলা হালি প্রতি ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অপরদিকে বাজারে পুরনো আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।, যা গত সপ্তাহে দাম ছিল ৬০- থেকে ৬৫ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। দেশি আদা বিক্রি হচ্ছে ২২০ টাকায় ও দেশি রসুনের কেজি ২২০ টাকা। ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ১৭০ টাকা দরে।
মাছের বাজারে দেখা গেছে, বড় রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা কেজি দরে এবং মাঝারি রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকা দরে। অপরদিকে কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে ও বড় পাঙ্গাশ মাছ ২০০ থেকে ৩০০ টাকা, পাবদা মাছ ৫০০ থেকে ৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০ থেকে ৭৫০ টাকা ও শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট, মাঝারি, বড় ইলিশ মাছ যথাক্রমে ৯০০, ১২০০ ও ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ছোট কাচকি মাছ ৩০০ টাকা, মলা মাছ ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের দামও বেশ চড়া। প্রতি কেজি বড় সাইজের সুরমা মাছ ৪০০ থেকে ৫০০ টাকা, রূপচাঁদা আকারভেদে ৫০০ থেকে ৮০০ টাকা, লাল কোরাল ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে দেখা গেছে, কক মুরগি ৩৪০ টাকা, দেশি মুরগি ৬০০ টাকা, লেয়ার ৩৬০ টাকা কেজি এবং হাঁস ৬০০ টাকা পিস বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে ডিম, গরু ও খাশির মাংসের দামও। লাল ডিম ৫০ টাকা, সাদা ডিম ৪৮ টাকা, হাঁসের ডিম ৮০ টাকা, দেশি মুরগির ডিম ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা ও খাশির মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মুদি দোকানে দেখা গেছে, দেশি মসুর ডাল ১৪০ টাকা ও ভারতীয় মসুর ডাল বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। অ্যাংকর ডাল ৬৮ টাকা, ছোলা ৯০ টাকা, ডাবলি ৬৮ টাকা, খোলা চিনিগুঁড়া চাল ১৩৫ টাকা, মিনিকেট চাল ৬০ থেকে ৬৮ টাকা, নাজিরশাইল চাল ৭৫ টাকা, মোটা চাল ৫৪ টাকা, গুঁড়াদুধ ৭৮০ টাকা, তেল ১৭০ টাকা প্রতি লিটার, ৫ লিটারের বোতল (রূপচাঁদা) ৮০০ টাকা, পামঅয়েল ১৩৫ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি হচ্ছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








