কমেছে শীতের সবজির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২১ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮ রবিবার
রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতের সবজির দাম কমছে কিছুটা। গত সপ্তাহের তুলনায় আজ শুক্রবার অধিকাংশ সবজির দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। প্রতিটি বাজারেই প্রচুর সবজির চালান রয়েছে।
চালান বেশি থাকায় দাম কমাতে ক্রেতারা খুশি হলেও বলছেন, দেশীয় শাক-সবজির দাম আরো কমা দরকার।
শুক্রবার সরজমিনে রাজধানীর শান্তিনগর, পরীবাগ, পলাশী ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ৩০ থেকে ৪০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা, লাউ প্রতি পিস ২০ থেকে ২৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ২০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, শিম ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, টমেটো ৬০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৫০ টাকা, মূলা ২৫ টাকা, আলু ২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, প্রতি পিস বাধাকপি ২৫ টাকা থেকে ৩০ টাকা, প্রতি পিস ফুলকপি ২০ টাকা থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রোকোলি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা প্রতিটি।
এ ছাড়া নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে, আর আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।
মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৩৫ টাকা, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১১০০ টাকা, লাল কোরাল মাছ ৪৫০ থেকে ৫০০, রূপচাঁদা মাছ (বড়) ৮০০ টাকা ও ছোট ৭০০ টাকা, কালো রূপচাঁদা ৬০০ টাকা, বাগদা চিংড়ি ৫০০ টাকা, লইট্টা মাছ ১৮০ টাকা, কাতল ২৫০ থেকে ৩৫০ টাকা, বাটা মাছ ৪০০ টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা, আইড় ৫০০ টাকা, বোয়াল ৩০০ টাকা, পাঙ্গাশ ১৬০ টাকা, তেলাপিয়া বড় ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে আরও দেখা গেছে, ভোজ্যতেলের মধ্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১০৫ থেকে ১২৫ টাকা, খোলা সয়াবিন ৮০-৮২ টাকা, পাম ৭৬-৭৮ টাকা, চিনি কেজি ৬০ থেকে ৬২ টাকা, ছোলা ৮০ টাকা, খেজুর ১৩০ থেকে ১৬০ টাকা, বেসন ৬০ টাকা, আদা দেশি ২০০ টাকা ও চীনা আদা ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







