কমেছে সবজি ও মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ৩০ আগস্ট ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে দেশের অন্তত ১১ জেলায় বন্যা দেখা দিয়েছে। তবে বন্যার প্রভাব রাজধানী ঢাকার বাজারে খুব একটা পড়েনি। বাজারে প্রায় সব পণ্যের সরবরাহ অনেকটাই স্বাভাবিক রয়েছে। এ ছাড়া কমেছে সবজি ও ব্রয়লার মুরগির দাম।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে প্রায় তিন সপ্তাহ ধরে সবজির বাজারে অনেকটা স্বস্তি রয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যেও
এ অবস্থা বজায় রয়েছে। বাজারে বর্তমানে প্রায় সব সবজির দাম নাগালের মধ্যে রয়েছে।
বাজারে প্রতিকেজি পটোল, পেঁপে, ঢ়্যাঁড়স বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। যদিও এক মাস আগে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি। এ ছাড়া প্রতিকেজি বেগুন, বরবটি, কাঁকরোল, করলা এবং কচুরমুখী বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। যা আগে বিক্রি হয়েছে প্রতিকেজি ১০০ টাকা দরে।
কিছুটা কমেছে আলুর দামও। প্রতিকেজি ৬০ টাকা দরের আলু এখন ৫৫ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া কাঁচা মরিচের দাম ২০০ টাকার ওপরে ছিল, বর্তমানে পণ্যটি ১৬০ টাকা দরে নেমেছে।
বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। এ ছাড়া প্রতি কেজি ১০ টাকা কমে সোনালি মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, শেখ হাসিনা সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ব্যবসায়ীরা নানা অজুহাতে সিন্ডিকেট করেছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এখন বাজার তদারকি করছেন। ফলে অনেক জায়গায় এখন চাঁদাবাজি কমেছে। যার সুফল পাওয়া যাচ্ছে।
আসিফ হাসান নামে এক ক্রেতা বলেন, বাজারে সবজির দাম কমেছে। এ ছাড়া মুরগি ও মাছের দামও কম মনে হচ্ছে। মূলত সিন্ডিকেট ভেঙে যাওয়ায় বাজারে সব পণ্যেরেই দাম কমেছে।
আরেক ক্রেতা সৈকত মোল্লা বলেন, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এখন বাজার তদারকি করছেন। ফলে কেউ চাঁদাবাজি করার সাহস করছে না। বাজারে এর প্রভাব পড়েছে। ফলে কমেছে সব পণ্যের দাম।
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






