কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। আর তাতে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দামই কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।
শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী ও যাত্রাবাড়ীর কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি পটোল ৩০ থেকে ৪০ টাকা, আলু ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, শসা ৩০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, কচুর লতি ৪৫ থেকে ৫০ টাকা, পেঁয়াজপাতা ৫০ টাকা, শিম ৩৫ থেকে ৪০ টাকা এবং বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
আর প্রতি পিস ফুলকপি ৩৫ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা ও লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মুলা শাক এবং পালং শাক ১০ থেকে ১৫ টাকা এবং লাউ শাক ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, সাধারণ আমাদের দেশে শীতের সময় সবজির দাম কম থাকে। শীত আসতে শুরু করায় বাজারে স্বস্তি ফিরেছে। দাম কমছে প্রায় সব ধরনের সবজির। গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম কমেছে।
রবিন নামে এক ক্রেতা জানান, কিছুদিন আগেও ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি। এখন শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কমতে শুরু করেছে দাম। তবে টমেটোসহ দু-একটি সবজির দাম এখনও উল্লেখযোগ্য হারে কমেনি।
আরেক ক্রেতা সামি জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে। তবে সবজির দাম সামনে আরও কমবে বলে মনে হচ্ছে। সবজির দাম কমায় স্বস্তিতে আমাদের মতো সাধারণ ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে সব ধরনের শাক-সবজির দাম আরও কমবে বলে মনে হচ্ছে।
রিয়াদ নামে এক সবজি বিক্রেতা জানান, দেশে শীত আসতে শুরু করায় বাজারে শীতকালীন সবজির জোগান বেড়েছে। এর ফলেই কমছে দাম। সামনে সবজির দাম আরও কমবে বলেও জানান তিনি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








