ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১৩:৫০:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

কম্বোডিয়ায় ভবন ধস, নারীসহ নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কম্বোডিয়ায় উপকূলীয় শহর কেপে সাততলা ভবন ধ্বসের ঘটনায় নারীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২৩ জনকে। শনিবার হওয়া এই ভবন ধসের ঘটনায় ধ্বংসস্তুপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শহরটির গভর্নর কেন সাথা গণমাধ্যমকে জানান , এই পর্যন্ত ২৪ জন নিহতের খব নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজনকে এখনও উদ্ধার করা যায়নি। তবে ঠিক কতজন ওই ভবনটিতে আটকা পড়েছে সেটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এদিকে, শনিবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

প্রায় এক বছর আগে কম্বোডিয়ার সিহানুক প্রদেশের প্রিহা নামক এলাকায় নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনার রেশ না কাটতেই ফের ভবন ধসে প্রাণহানির ঘটনা ঘটলো।

-জেডসি