করণকে হারিয়ে বিগ বস ১৫ জিতলেন তেজস্বী প্রকাশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
বিগ বস সিজন ১৫ জিতলেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। এদিন পুরস্কারস্বরূপ ৪০ লক্ষ টাকা ও বিগ বসের ট্রফি তার হাতে তুলে দেন সলমন খান।
শনিবার ও রোববার দুদিন ধরে চলে বিগ বস সিজন ফিফটিনের ফাইনাল। শনিবারই এই শো থেকে বাদ পড়েছেন অভিনেত্রী রেশমি দেশাই। এরপর রোববার দর্শকদের ভোটের কারণে নয়, বিগবসের অফার করা ১০ লক্ষ টাকার বিনিময়ে এই শো থেকে সরে দাঁড়ান কোরিওগ্রাফার নিশান্ত ভাট। খেতাব জেতার দৌড়ে এগিয়ে যান শমিতা শেট্টি, প্রতীক সেহেজপাল, করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ।
উইনারের ৫০ লক্ষ টাকার মধ্যে থেকেই দশ লাখ টাকা নিয়ে বিগ বসের ঘরে যান পাঁচ সিজনের বিজয়ী শ্বেতা তিওয়ারি, উর্বশী ঢোলাকিয়া, গওহর খান, গৌতম গুলাটি ও রুবিনা দিলনায়ক। তারা টপ ফাইভকে বলেন যে, তাদের কাছে দুটো অপশন রয়েছে। একদিকে তারা শেষ অবধি অপেক্ষা করতে পারেন যেখানে কেউ একজনই ট্রফি ও টাকা পাবেন , অন্যদিকে এই নিশ্চিত ১০ লক্ষ টাকা নিয়ে শো ছাড়তে পারেন। তাদের এই অফার নিতেই রাজি হয়ে যান নিশান্ত ভাট। নিশান্ত বলেন, যে তিনি খুশি। বিগবস তাকে পরিচিতি দিয়েছে, তাই এই শোকে ধন্যবাদও জানিয়েছেন নিশান্ত। পাশাপাশি সলমন খান তাকে জানান যে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ দর্শকের ভোটে বিজয়ী হতেন না নিশান্ত।
এদিন ছবির প্রচারে বিগবসের ঘরে যান গেহরাইয়াঁ ছবির চার অভিনয় শিল্পী। দীপিকা পাড়ুকোন, অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ও ধইরিয়া কারওয়া। ছবির প্রচারের পাশাপাশি বিগ বসের ঘরে যান তারা। সেখানে গিয়েই টপ ফোরকে তারা দর্শকের মতামত জানান। টপ ফোর থেকে বাদ পড়েন শমিতা শেট্টি। তবে শো থেকে বাদ পড়েও খুশি অভিনেতা। কারণ উপস্থিত সকলেই বলেন, তারা ভাবতে পারেননি যে শমিতা বাদ যাবেন, তাদের কাছে শমিতা ছিলেন উইনার। এই কথা শুনে খুশি মনে শমিতা বলেন, যারা হেরে জিতে যায় তাদের বাজিগর বলে।
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম





