করুণার দাদি: শারমিন সুলতানা মুনমুন
শারমিন সুলতানা মুনমুন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ এএম, ১৬ জুন ২০১৯ রবিবার
দু কামরার ভাড়া বাসায় আমাদের বাস। গ্যাসের কোনো ব্যবস্থা নেই। রান্না-বান্না হয় খড়ির চুলায়। আধুনিক কালের ব্লেন্ডার নামক যন্ত্রটার নামও তখন জানি না। পাটায় মসলা বেটে তারপর রান্না করতে হয়। এদিকে মাকেও প্রতিদিন ছুটতে হয় কলেজে ক্লাস নেওয়ার জন্য। তারমধ্যে আবার আমার ভাইটার বয়স মাত্র এক বছর। সব মিলিয়ে বাসায় তখন হুলুস্থুল অবস্থা।
বাঁধা একটা মেয়ে আছে বটে তবে সে শুধু আমার ভাইকে দেখভাল করে। এজন্য মাঝে মাঝে মায়ের কাজে সহযোগিতা করতে আসেন প্রতিবেশী এক দাদি। সামনাসামনি আমি ডাকি দাদি আর আমার মা ডাকে চাচি বলে। যদিও সবার কাছে তিনি করুণার দাদি নামে পরিচিত।
করুণা তার নাতনীর নাম। দাদির একমাত্র ছেলের মেয়ে করুণা। করুণার মা-বাবা দুজনেই মারা গেছেন। এখন দাদির এই নাতনী ছাড়া তিন কূলে কেউ নেই। নাতনী করুণারও বিয়ে হয়ে গেছে কিছুদিন হলো। তিনি তাই একাই থাকেন।
দাদির বয়স সত্তরের একটু বেশিই হবে। কোমর পড়ে গেছে বলে হাঁটেন একটু কুঁজো হয়ে। পায়ে বাতের ব্যথার জন্য হাঁটেন এক পায়ে ভর দিয়ে। তবে মনের জোর কিন্তু ভীষণ রকম।
এদিকে সাপ্লায়ের পানি নেই, কল চেপে পানি তুলতে হয় আমাদের। কলচেপে পানি তোলা, পাটায় মসলা করা, খড়ির চুলায় রান্না চাপিয়ে দিলে আগুনের তাপে খড়ি ঠেলে সেই রান্না শেষ করা, সবই করতে পারেন দাদি। তবে প্রতিদিন না, যে দিন দাদির অন্য কোথাও কাজ থাকে না বা মা একেবারেই পারেন না সেদিন এসে সহযোগিতা করেন। এমনকি নিষেধ সত্ত্বেও মায়ের অনুপস্থিতিতে মাঝেমধ্যে ঘর মোছার কাজটাও করেন।
মা চেয়েছিলেন কাজের দরকার নেই দাদি এমনিতেই তিনবেলা আমাদের সাথে খাবেন। কিন্তু আত্মসম্মানবোধ অত্যন্ত প্রবল হওয়ায় তিনি রাজি হননি।
এরমধ্যে বেশ কিছুদিন হয় দাদির কোনো খোঁজ না পেয়ে মা আমাকে পাঠালেন খবর নিয়ে আসার জন্য।
করুণার দাদি অন্যের ভিটের উপরে ঘর তুলে থাকেন। তবে একদম মাগনা নয়। থাকার বিনিময়ে তাদের ফাইফরমাশ খাটেন তিনি। ছনের বেড়া দেওয়া ছোট্ট একটা কুঁড়ে ঘর। ছাউনিটাও ছনের। পুরনো হয়ে কালচে হয়ে গেছে। ঘরের ভেতরে একটা চৌকি পাতা। চৌকির উপর একপাশে কয়েকটি মলিন শাড়ি ভাজ করে রাখা। পাশে রাখা আছে একটি ট্রাঙ্ক। হয়তো মূল্যবান কিছু আছে ওটাতে। ট্রাঙ্কের উপর ছেঁড়া দুটো কাঁথা ভাজ করে রাখা। একপাশে ঝুলছে মশারি। ঘরের মেঝেতে রাখা আছে একটি পানিভর্তি কলস, তার পাশে রাখা অল্পকিছু বাসনপত্র।
আমি ঘরে ঢুকতেই উনি চেষ্টা করলেন উঠে বসতে। আমি উঠতে না দিয়ে ধরে শুইয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখলাম জ্বরে গা পুড়ে যাচ্ছে। যাদের বাসায় থাকেন তারাই দেখভাল করছে বলে জানালেন।
তবে দাদি জানালেন, জ্বরটা তার জন্য কোনো সমস্যা নয়। সমস্যা হলো তিনি যেই ভিটেটাতে ঘর তুলে আছেন সেটা বিক্রি হয়ে গেছে। যারা কিনেছে তারা তাকে দশ দিনের মধ্যে উঠে যেতে বলেছে। এখন তিনি কোথায় যাবেন সেটাই বড় চিন্তা।
এবার আমি জ্বরের কারণটা বুঝলাম। কোনো একটা ব্যবস্থা নিশ্চয় হবে বললাম। চিন্তা করতে না করে বাসায় ফিরে এলাম।
পরের দিন খুব ভোরে হইচই শুনে আমার ঘুম ভেঙে গেলো। মায়ের কাছে জানতে চাইলাম কিসের শব্দ। মা জানালেন- গতকাল রাতে টয়লেটে যাওয়ার সময় কাঁঠাল গাছের সাথে ধাক্কা খেয়ে করুণার দাদি মারা গেছে। কেউ জানতো না। সবাই ভোরবেলা দেখতে পেয়েছে।
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


