করোনায় ‘মৃত` নারী বাড়ি ফিরলেন জীবিত হয়ে!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
প্রতীকী ছবি।
করোনায় ‘মৃত' নারী বাড়ি ফিরলেন জীবিত হয়ে! স্পেনে ঘটেছে এমন ঘটনা। ওই নারী করোনায় মারা যাওয়ার ১০ দিন পর বাড়ি ফিরলেন জীবিত৷ তাকে দেখে পরিবারের সবাই অবাক! স্পেনের একটি পত্রিকা এমন এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে, গত রবিবার৷
শনিবার ৮৫ বছর বয়সি রোজেলিয়া উত্তর স্পেনের এক নার্সিং হোম থেকে সুস্থ হয়ে ফিরে আসায় তার স্বামী ভীষণ অবাক আর আনন্দে আত্মহারা৷ প্রিয়তমাকে দেখে তিনি নাকি বিশ্বাসই করতে পারছিলেন না, সে আবার তার কাছে ফিরে এসেছে৷ রোজেলিয়ার স্বামী রামন ব্লাঙ্কোও একই নার্সিং হোমে ছিলেন। তিনি স্ত্রীর মারা যাওয়ার খবর পেয়ে অনেক কান্নাকাটি করেছেন৷
লা ভজ ডে জালিসিয়া পত্রিকা লিখেছে, ওই পরিবারকে জানানো হয়, করোনায় আক্রান্ত রোজেলিয়া ব্লাঙ্কো ১৩ জানুয়ারি মারা গেছেন৷ পরের দিন তার দাফন৷ কিন্তু করোনার কারণে পরিবারের কেউ সে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না৷
নার্সিং হোমটি পরিচালনা করে সান রোজেন্ডো ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই নার্সিং হোমে রোজেলিয়াসহ যাদের কোভিড পজিটিভ ধরা পড়ে তাদের সবাইকে বিশেষ চিকিৎসার জন্য ২৯ ডিসেম্বর অন্য একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়৷
জোভ থেকে পেরেইরো ডি আগুয়ারে স্থানান্তরকালে কাছাকাছি দুই নার্সিং হোম থেকে দুইজন বৃদ্ধাকে স্থানান্তর করে। একই রুমে রাখার সময় নাম ও পরিচয়ের বিভ্রান্তি ঘটে৷
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








