করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা ২ হাজার ছাড়াল
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা ২ হাজার ছাড়াল
প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরও আজ শুক্রবার পর্যন্ত ২ হাজার ১৪১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, দেশে আজ রেকর্ড পরিমাণ ১ হাজার ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা কয়েক দিন ধরে প্রতিদিন হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছেন।
আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১ হাজার ৪১ সদস্য আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সদরপ্তর সূত্র ইউএনবিকে জানিয়েছে।
এছাড়া, বাহিনীর সাতজন সদস্য ভাইরাসের শিকার হয়ে মারা গেছেন বলে সূত্র উল্লেখ করেছে।
সূত্র আরও জানায়, বর্তমানে ৩ হাজার ৯১ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন এবং ১ হাজার ১৫২ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে ২৩৭ রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য পুলিশ, সশস্ত্র বাহিনী, র্যাব ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে।
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক ও বেসামরিক সদস্য এবং তাদের পরিবারের সদস্য ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ৮৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ছয়জন মারা গেছেন এবং ভর্তি থাকা অপর সব রোগী সুস্থ রয়েছেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, করোনাভাইরাস আক্রান্ত বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ২৫০ শয্যার ইমপালস হাসপাতাল ভাড়া করেছে বাংলাদেশ পুলিশ।
দেশে লাফিয়ে লাফিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু রমজান ও ঈদুল ফিতরের কথা বিবেচনা করে কিছু ক্ষেত্রে মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত ২০ হাজার ৬৫ জনের করোনা শনাক্ত এবং ২৯৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











