ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৯:২০:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনা আক্রান্ত রোগীশূন্য চীনের উহান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ডিসেম্বরের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে দেখা দেয় এক রহস্যময় রোগ, যার নাম করোনাভাইরাস। পরে গোটা চীনে ছড়িয়ে পড়ে ওই রোগ। এর মাস খানেক পর আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে এই রোগটি। বর্তমান বিশ্বের ২১০টি দেশের ২৯ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু আজ করোনার উৎপত্তিস্থল হিসাবে পরিচিত উহান-ই করোনা রোগী শূন্য। মিরাকল বা অসম্ভব যাই বলুন, এটাই বাস্তব। আর করোনার বিরুদ্ধে লড়াইয়ে চীন যে পুরোপুরি সফল হয়েছে তার উজ্বল দৃষ্টান্ত এই উহান।

এটা কিন্তু রাতারাতি সম্ভব হয়নি। জানুয়ারি মাসজুড়ে প্রায় প্রতিদিনই উহানে করোনায় শত শত মানুষের মৃত্যুর খবর উঠে আসছিল। এমনকি কয়েক দিন আগে পর্যন্ত সেখানে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছিল। কিন্তু টানা চার মাস লড়াইয়ের পর গত রোববার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে চীনের উহান। সেখানকার কোনও হাসপাতালে এই মুহূর্তে একটিও করোনা আক্রান্ত রোগী ভর্তি নেই।

গতকাল রোববার (২৬ এপ্রিল) একজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পরই এই মাইলফলক ছুঁয়েছে উহান। জানিয়েছেন চীনের ন্যাশনাল হেল্‌থ কমিশনের মুখপাত্র মি ফেং।

গত ২৩ জানুয়ারি থেকে একটানা ৭৬ দিন লকডাউনের পর গত ৮ এপ্রিল উহান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে লকডাউন উঠে গেলেও সতর্কতা অবলম্বনে কোনও আপোষ করেনি স্থানীয় প্রশাসন। তাতেই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে।

তবে স্বাস্থ্যকর্মীদেরই এর পুরো কৃতিত্ব দিয়েছেন মি ফেং। এ দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘উহানের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। ভাইরাসের মোকাবিলায় দেশের বিভিন্ন প্রান্তে যে স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছিল, এই সাফল্যের ভাগীদার তারাও।’

এরই সঙ্গে সমগ্র হুবেই প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় ৫০ শতাংশ কমে গিয়েছে বলে জানা গিয়েছে। গত ২০ দিনে সেখানে নতুন করে কারও করোনায় সংক্রমিত হওয়ার খবর মেলেনি।

অবশ্য চীনে গত ২৪ ঘণ্টায়নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে পাঁচজনই বিদেশ ফেরত।

রোববারও চীনে কোনও করোনা রোগীর মৃত্যুও হয়নি। এই নিয়ে টানা ১১ দিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে দেশটি।

এ পর্যন্ত চীনে নোভেল করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৩০ জন। আর এই রোগে প্রাণ হারিয়েছে দেশটির ৪ হাজার ৬৩২ জন। এ পর্যন্ত সেখানে করোনা থেকে সুস্থ হয়েছে ৭৭ হাজার ৩৯৪ জন।এই মুহূর্তে চীনে চিকিৎসাধীন রয়েছেন ৭২৩ জন করোনা রোগী। এদের মধ্যে ৫২ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

-জেডসি