করোনা আক্রান্তে ব্রিটেনকে টপকে বিশ্বে চতুর্থ ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার
করোনা আক্রান্তে ব্রিটেনকে টপকে বিশ্বে চতুর্থ ভারত
স্পেন, ইটালিকে টপকে গিয়েছিল আগেই। করোনাভাইরাসে মোট সংক্রমণের নিরিখে এবার ব্রিটেনকে পিছনে ফেলল ভারত। উঠে এল বিশ্বের চতুর্থ স্থানে। সংক্রমিতের হিসাবে আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরই এখন ভারত।
তবে শুধু ব্রিটেনকে টপকে যাওয়া নয়। দেশটিতে রোজ সংক্রমণের গতি বৃদ্ধি জাগাচ্ছে নতুন শঙ্কা। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। আজ শুক্রবারও তার অন্যথা হল না।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৫৬ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। দেশে ২৪ ঘণ্টায় সংক্রমণ বৃদ্ধি এই প্রথম ১০ হাজার ছাডাল। এই বৃদ্ধির জেরে কোভিড-১৯-এ মোট আক্রান্ত হলেন দু’লক্ষ ৯৭ হাজার ৫৩৫ জন। ব্রিটেনের মোট আক্রান্তের সংখ্যা প্রায় দু’লক্ষ ৯৩ হাজার।
মৃত্যুতেও শুক্রবার তৈরি হল নতুন রেকর্ড। বৃহস্পতিবারই কোভিডে মোট মৃত্যুর হিসাবে কানাডাকে পিছনে ফেলেছিল ভারত।
তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। এই বৃদ্ধির জেরে করোনা দেশে মোট আট হাজার ৪৯৮ জনের প্রাণ কাড়ল। এর মধ্যে তিন হাজার ৫৯০ জন মারা গিয়েছেন মহারাষ্ট্রে। গুজরাটে করোনা প্রাণ কেড়েছে এক হাজার ৩৮৫ জনের।
বিগত কয়েক দিনে দিল্লিতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। রাজধানীতে এখনও অবধি এক হাজার ৮৫ জন মারা গিয়েছেন কোভিডে আক্রান্ত হয়ে। মোট মৃত্যুর নিরিখে দেশের চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ। করোনায় আক্রান্ত হয়ে, এ রাজ্যে মোট ৪৪২ জন মারা গেছে। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (৪৩১), তামিলনাড়ু (৩৪৯), উত্তরপ্রদেশ (৩৪৫), রাজস্থান (২৬৫) ও তেলঙ্গানা (১৬৫)।
দেশটিতে মধ্যে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্রে। সেখানে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৬৪৮ জন। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৬০৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এর পরই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭১৬ জন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়াচ্ছে দেশের রাজধানীও। দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৪ হাজার ৬৮৭। এর পরই রয়েছে গুজরাত। সেখানে আক্রান্ত ২২ হাজার ৩২ জন।
মোট আক্রান্তের নিরিখে ১০ হাজারে গন্ডি পার করেছে উত্তরপ্রদেশ (১২,০৮৮), রাজস্থান (১১,৮৩৮) ও মধ্যপ্রদেশ (১০,২৪১)। পশ্চিমবঙ্গের অবস্থাও দশ হাজার ছুঁই ছুঁই। এ রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ন’হাজার ৭৬৮ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে কর্নাটক (৬,২৪৫), বিহার (৫,৯৮৩), হরিয়ানা (৫,৯৬৮), অন্ধ্রপ্রদেশ (৫,৪২৯), জম্মু ও কাশ্মীর (৪,৫৭৪), তেলঙ্গানা (৪,৩২০), ওড়িশা (৩,৩৮৬), অসম (৩,৩১৯), পঞ্জাব (২,৮৮৭), কেরলা (২,২৪৪), উত্তরাখণ্ড (১,৬৪৩), ঝাড়খণ্ড (১,৫৯৯) ও ছত্তীসগঢ় (১,৩৯৮)-র মতো রাজ্যগুলি।
আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে পশ্চিমবঙ্গেও। গত ২৪ ঘণ্টায় ৪৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। এ নিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা হল ন’হাজার ৭৬৮। গত ২৪ ঘণ্টায় করোনার কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট ৪৪২ জনের মৃত্যু হল করোনায় আক্রান্ত হয়ে।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন অবধি এক লক্ষ ৪৭ হাজার ১৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। যা অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যার থেকে বেশি। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৬৬ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে











