করোনা: ইংল্যান্ডে ফের লকডাউন ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে ইংল্যান্ডে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ৩১ অক্টোবর, শনিবার দ্বিতীয় দফায় চার সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বরিস জনসন বলেন, আগামী ৫ নভেম্বর, বৃহস্পতিবার থেকে চার সপ্তাহের জন্য যুক্তরাজ্যে বার, জিম ও নিত্যপ্রয়োজনীয় নয় এমন দোকানপাট বন্ধ রাখতে হবে। রেস্তোরাঁ খোলা থাকবে। তবে বসে খাবার খাওয়া যাবে না, শুধু টেকঅ্যাওয়ে সার্ভিস চালু থাকবে। এক মাস পর ২ ডিসেম্বরের পর আবারও টায়ার সিস্টেমে ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে গতবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে না এবার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খোলা থাকবে। শিক্ষার্থী ও কর্মজীবীরা শুধু বাইরে যেতে পারবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এপ্রিলে দেশে যে অবস্থা হয়েছিল তার চেয়েও ভয়াবহ আকার নিয়ে করোনায় দৈনিক কয়েক হাজার করে মানুষের মৃত্যুর যে পূর্বাভাস মিলছে, কোনো দায়িত্বশীল প্রধানমন্ত্রীর পক্ষে তা অবজ্ঞা করা সম্ভব নয়। জাতীয় স্বাস্থ্য সেবা খাত যেন চিকিৎসায় এবং নৈতিক বিপর্যয়ে না পড়ে সেজন্যই দ্বিতীয় দফার এই লকডাউন।
চাকরিজীবীদের বেতনের ৮০ শতাংশ বরাদ্দ নভেম্বর পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে বরিস বলেন, ব্যবসা-বাণিজ্যে যে প্রভাব পড়বে তার জন্য আমি সত্যি, সত্যিই দুঃখিত।
এ ছাড়া জনসন আরও বলেন, এবারের ক্রিসমাস ভিন্ন ধরনের হতে যাচ্ছে, সম্ভবত খুবই আলাদা। কিন্তু আমি আশা ও বিশ্বাস করছি যে, এখন কঠিন পদক্ষেপ নিলে পরবর্তীতে পরিবারের সবাইকে একসঙ্গে হওয়ার অনুমতি দিতে পারব।
উল্লেখ্য, এ পর্যন্ত যুক্তরাজ্যে ১০ লাখ ১১ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৬ হাজার ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











