করোনা ইউনিট স্থাপনে গাফিলতি ছিল ইউনাইটেড হাসপাতালের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
করোনা ইউনিট স্থাপনে গাফিলতি ছিল ইউনাইটেড হাসপাতালের: তদন্ত প্রতিবেদন
করোনা ইউনিট স্থাপনে গাফিলতি ছিল গুলশানে অবস্থিত বেসরকারী ইউনাইটেড হাসপাতালের। চূড়ান্ত অবহেলার কারণেই বৈদ্যুতিক গোলযোগে এসি থেকে হাসপাতালটির করোনা ইউনিটে আগুনের সূত্রপাত ঘটেছিল। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।তদন্ত কমিটি বুধবার (১০ জুন) ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদন আজ স্বরাষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
তিনি আজ বলেন, 'দু’টি বিষয় আমরা উল্লেখ করেছি। প্রথমত, তারা টেম্পোরারি শেড তৈরি করেছে, আইসোলেশন ইউনিটের জন্য। এটা তৈরির জন্য যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো অতি দাহ্য পদার্থ ছিল এবং সেখানে সেন্ট্রাল বা একটিভ কোনও ফায়ার প্রটেকশন ছিল না।
ফায়ার সার্ভিসের ডিজি আরও বলেন, দ্বিতীয়ত, ভেতরে যারা ছিলেন—চিকিৎসক, নার্স বা স্টাফ, তারা আগুন নেভানোর চেষ্টা করেননি।
দি লাইফ সেভিং ফোর্স বাহিনীর ডিজি জানান, আইসোলেশন ইউনিটে আগুন লাগার পর যথেষ্ট সময় পেয়েছিলেন হাসপাতালের দায়িত্বরতরা। কিন্তু তারা আগুন নেভাতে কোনও কাজ করেননি। ভবিষ্যতে এ ধরনের টেম্পোরারি শেড তৈরি করতে হলে অবশ্যই অগ্নি নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে এবং এগুলোকে কেন্দ্রীয় ফায়ার প্রকেটশন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সদস্যরা আজ গণমাধ্যমকে জানান, হাসপাতালের সামনের অংশে নির্মাণ করা আইসোলেশন ইউনিটে কোনও ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ভেতরে এসি ছিল। ওই এসিতে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় এবং পরে তা ছড়িয়ে পাড়ে।
গুলশান থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগে। সেখানে ভর্তি থাকা পাঁচ জন রোগী আগুনে পুড়ে মারা যান। পাঁচজনের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকি দু'জনে নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল।এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ৩ জুন ডিএমপির গুলশান থানায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ছয় জনের পদবি উল্লেখ করে নিহতের একজন স্বজন মামলা দায়ের করেন।
এর আগে ২৮ মে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস।বুধবার ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেন। আজ সেই প্রতিবেদন স্বরাষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








