ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২২:২৭:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

করোনা: কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট থেকে

ছবি: ইন্টারনেট থেকে

দেশে গত কয়েকদিনের তুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আজ শনিবার আরও কমেছে। সেই সঙ্গে কমেছে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৩.১১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেল ১০ হাজার ৯৫২ জন।

গত কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এর চেয়ে বেশি ছিল।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ৮৮ জন, বৃহস্পতিবার ৯৮ জন, বুধবার ৯৫ জন, মঙ্গলবার ৯১ জন প্রাণ হারায়।

এর আগের চারদিন ধরে দেশে করোনাভাইরাসে প্রতিদিন ১০০ জনের ওপরে মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২,৬৯৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট শনাক্ত হলেন ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন।

মোট ২০,৫৭১ টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এসব তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫,৪৭৭ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছে ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।

নমুনা পরীক্ষার বিচারে মার্চ মাস নাগাদ শনাক্তের হার শতকরা ২০ পার হলেও, এখন সেটি ১৩.১১ শতাংশে নেমে এসেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

সংস্থাটি বলছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শনাক্তের হার ২৫.২৪ শতাংশ কমেছে। তবে মৃত্যুর হার বেড়েছে ৭.৫৬ শতাংশ। নমুনা পরীক্ষার হারও ২.৪০ শতাংশ কমেছে।

দেশে গত বছরের মার্চের ৮ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল। তবে এ বছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।