করোনা চিকিৎসায় ইজতেমা মাঠ সেনাবাহিনীর কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিশ্ব ইজতেমার মাঠকে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। সেনাবাহিনীর দায়িত্বে এ কাজ করা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, করোনাকে নিয়ন্ত্রণ করার এখন পর্যন্ত একমাত্র উপায় লক-ডাউন করা, চায়না করোনাকে নিয়ন্ত্রণ করেছে লক-ডাউন করেই, তাই দেশেও যদি সেরকম পরিস্থিতি হয়, তাহলে কিছু এলাকা লকডাউন করা হবে। ফরিদপুর, শরীয়তপুর এবং মাদারীপুরে এখন বেশী বিদেশী রয়েছে, তাই প্রয়োজন হলে সেসব এলাকা লক ডাউন করা হবে।
তবে বাংলাদেশ বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের দিক দিয়ে তুলনামূলক ভালো অবস্থায় আছে দাবি করে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমাদের আক্রান্তের সংখ্যা কম, মৃত্যুও হয়েছে একজনের। যে ব্যক্তি মারা গেছেন তিনি কিন্তু অনেক বয়স্ক ছিলেন। তারপরও আবার অনেক ধরনের রোগে ভুগছিলেন।
তিনি আরো বলেন, দেশে এখন পর্যন্ত ১৭ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, সারাদেশে ৫০০০ এর বেশী বিদেশ ফেরত কোয়ারেন্টাইনে আছে। এছাড়া ইউরোপের অন্যান্য দেশের মত ইউকের ফ্লাইটও বাতিল করা হবে দুই একদিনের মধ্যে।
বিদেশ থেকে আগতদের সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ ফেরত অনেকে মিথ্যা ও ভুল তথ্য দিচ্ছে, যারা এমন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










