ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২০:২৮:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

করোনা চিকিৎসায় দেশে প্রথম প্লাজমা থেরাপি প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের চিকিৎসায় দেশে প্রথম বারেরমতো কনভালসেন্ট প্লাজমা থেরাপি প্রয়োগ করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্লাজমা থেরাপি একটি আশা জাগানো রিসার্চ ট্রিটমেন্ট, যা সাম্প্রতিক সময়ে উন্নত বিশ্বের অনেক দেশে সফলভাবে চালু হয়েছে।

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র হেমাটোলজি অ্যান্ড স্টেম সেল ট্রান্সপ্লান্ট বিভাগের কোঅরডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, কোভিড-১৯-এ আক্রান্ত সিরিয়াস রোগীদের আইসিইউ-তে নেয়া হচ্ছে এবং ভেন্টিলেটরসহ আরো অনেক সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হচ্ছে। নিয়মিত অন্যান্য চিকিৎসার পাশাপাশি কোভিড-১৯-এর সাথে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে চলছে হাজারো গবেষণা; যার মধ্যে অন্যতম কার্যকরী একটি ট্রিটমেন্ট হচ্ছে প্লাজমা কনভালসেন্ট থেরাপি।

তিনি আরো বলেন, কোভিড আক্রান্ত রোগীদের ৯৭ থেকে ৯৮ শতাংশ সুস্থ হয়ে যান। কারণ, তাদের শরীরে ভাইরাস প্রতিরোধক এন্টিবডি তৈরি হয়ে যায় যা রক্তের প্লাজমায় থাকে। কোভিড সুস্থ রোগীর দেহ থেকে প্লাজমা সংগ্রহ করে গুরুতর আক্রান্ত অন্য রোগীর দেহে সঞ্চালনের মাধ্যমে তাদের বহুলাংশকেই সারিয়ে তোলা সম্ভব

এই ট্রিটমেন্টের সম্ভাবনা ব্যাপক এবং ট্রিটমেন্টের পর রোগী পর্যবেক্ষণে আছেন বলে ডাঃ সালেহ জানান।

-জেডসি