করোনা চিকিৎসায় দুই ওষুধের ব্যবহার নিষিদ্ধ করলো হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনা আক্রান্তদের মৃত্যুর হার কমাতে ব্যর্থ হওয়ায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এইচআইভির সম্মিলিত ওষুধ লোপিনাভির/রিটোনাভিরের ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন সময় এ ঘোষণা দিলো যখন এক দিনে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বে দুই লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা হিসেবে একদিনে সর্বোচ্চ রেকর্ড এটি।
শুক্রবার সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, করোনার চিকিৎসায় রেমিডিসিভির, হাইড্রোক্সিক্লোরোকুইন ও লোপিনাভির/রিটোনাভির এবং লোপিনাভির/রিটোনাভিরের সমন্বিত ট্রায়ালে প্রায় সাড়ে পাঁচ হাজার রোগী অংশ নিয়েছেন। এই ট্রায়ালের ফলাফল আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।
শনিবার এক বিবৃতিতে জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, ‘অন্তর্বর্তী এই ট্রায়ালগুলোর ফলাফলে দেখা গেছে, যত্মের মানের সঙ্গে তুলনা করলে হাসপাতালে থাকা কোভিড-১৯ রোগীদের মৃত্যুর হার কমিয়ে আনতে পারেনি হাইড্রোক্সিক্লোরোকুইন এবং লোপিনাভির/রিটোনাভির। সম্মিলিত ট্রায়াল গবেষকরা দ্রুত ট্রায়াল স্থগিত কার্যকর করবেন।’
সংস্থাটি জানিয়েছে, এই ট্রায়াল বাতিলের সিদ্ধান্ত আন্তর্জাতিক স্টিয়ারিং কমিটির সুপারিশের ভিত্তিতে নেওয়া হয়েছে। তবে হাসপাতালে ভর্তি রোগী ছাড়া বা করোনা প্রতিরোধের জন্য এই ওষুধগুলোর ট্রায়াল যেসব গবেষণা কার্যক্রমের আওতায় চালানো হচ্ছে তা স্থগিত বা বাতিল করা হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?





