করোনা চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় রক্তের প্লাজমা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এই চিকিৎসা পদ্ধতিতে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের অ্যান্টিবডি সমৃদ্ধ রক্তের প্লাজমা দেওয়া হয় রোগীদের শরীরে। দেশটিতে এরই মধ্যে ৭০ হাজারের বেশি মানুষকে এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চিকিৎসায় ৩৫ শতাংশ মৃত্যু কমিয়ে আনা সম্ভব। রাজনৈতিক কারণে করোনার টিকা তৈরি ও অন্য সম্ভাব্য ওষুধ প্রয়োগে এফডিএ বাধা দিচ্ছে, ট্রাম্পের এমন অভিযোগের একদিন পরই ওষুধ প্রশাসন প্লাজমা ব্যবহারের অনুমোদন দিলো।
গতকাল এফডিএর এই সিদ্ধান্তের পরপরই ট্রাম্প বলেছেন, ‘দীর্ঘদিন ধরে এমন কিছুর অপেক্ষায় ছিলাম আমি। অগণিত জীবন কেড়ে নেওয়া চীনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধকালে একটি সত্যিকারের ঐতিহাসিক ঘোষণায় আমি আনন্দিত।’
এই চিকিৎসাকে শক্তিশালী হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প এবং কোভিড থেকে সেরে ওঠা আমেরিকানদের প্লাজমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত কয়েক মাস ধরে সংগৃহীত উপাত্তের বিশদ বিশ্লেষণ করে করোনার চিকিৎসায় প্লাজমাকে নিরাপদ বলে চূড়ান্ত ঘোষণা দিয়েছে এফডিএ। এতে কোনও ধরনের ঝুঁকি নেই উল্লেখ করে তারা বলেছে, ‘প্লাজমা ব্যবহার করা নিরাপদ এবং আমরা স্বাচ্ছন্দ্যবোধ করছি। এটি ব্যবহারে আমরা কোনও ঝুঁকির আশঙ্কা দেখিনি।’
আগের একটি গবেষণায় এফডিএ বলেছিল, হাসপাতালে ভর্তির প্রথম তিনদিনের মধ্যে প্লাজমা ব্যবহার করলে রোগীর স্বাস্থ্যের উন্নতি হয় এবং মৃত্যুর হারও কমিয়ে দেয়।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











