ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৮:১৭:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন দেয়া বন্ধের সিদ্ধান্ত হু’র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা (কোভিড-১৯) প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির পক্ষ থেকে মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার এই সিদ্ধান্তের কথা জানান।

হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ মূলত ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার হয়। করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনও স্বীকৃত ওষুধ আবিষ্কৃত না হওয়ায় পরীক্ষামূলক হিসেবে এগুলো বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে। করোনায় আক্রান্তদের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। এগুলোর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন আদৌ কাজ করে কি না, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যখন এর উত্তর খুঁজছিলেন তার মধ্যেই ওষুধটি বন্ধ রাখার কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা রোগীর সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। গেব্রিয়েসুস বলেন, কোভিড-১৯ রোগীর ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ তার পর্যালোচনা চলছে। ওই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বিশ্ব সংস্থার নির্বাহীরা ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোভিড-১৯ চিকিৎসায় অনুমোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, তা চলবে বলে জানান তিনি।

করোনার চিকিৎসায় বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ শুরু হয়েছে। ওষুধটি সেবনে অনেকের হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে বলে মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ সতর্কবার্তা দেয়। এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও ক্লোরোকুইন এবং হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে বিবৃতি দেয়। এই প্রেক্ষাপটে করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

-জেডসি