ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২২:০৭:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

করোনা: চিলিতে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

করোনায় চিলিতে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

করোনায় চিলিতে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

চিলিতে করোনাভাইরাসে রোববার আরো ৬৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯০ জনে। খবর এএফপি’র।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাইম মানালিচ বলেছেন, ডাব্লিউএইচও মার্চ ও এপ্রিল মাসের গণনায় কিছু ত্রুটি খুঁজে পাওয়ায় তা সংশোধন করা হয় এবং সেখানে মৃতের সংখ্যায় নতুন আরো ৯৬ জন যোগ হয়েছে।

তিনি জানান, শনিবার সেখানে ১ হাজার ৫৪১ জনের মৃত্যুর উল্লেখ করা হয়েছিল, রোববার তা ২ হাজার ২৯০ জনে পেঁছেছে।

চিলির স্বাস্থ্য কর্তৃপক্ষ ভাইরাস পরীক্ষা করা না হলেও যারা ভাইরাসের লক্ষ্যণ নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকেও এই ভাইরাসে মৃত্যু হিসেবে গণনা করতে শুরু করেছে।

ইতোমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন আরো ৬ হাজার ৪০৫ জন সংক্রমিত হয়েছে। এতে করে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৩ মার্চ মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ১৫০জনে পৌঁছেছে।

তবে, ঘনবসতিপূর্ণ রাজধানী শান্টিয়াগো তিন সপ্তাহ লকডাউনে রাখা হলেও ভাইরাসটি ছড়াতে শুরু করে।