ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৬:৪৪:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

করোনা: জরুরি প্রয়োজনে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনা: জরুরি প্রয়োজনে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

করোনা: জরুরি প্রয়োজনে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় যা যা প্রয়োজন তা করা হবে উল্লেখ করে, এ মহামারি থেকে সৃষ্ট সংকটে জরুরি প্রয়োজন মেটাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার সময় বলেন, ‘জরুরি প্রয়োজনীয়তা পূরণের জন্য, আমি ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।’

স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মহামারি মোকাবিলার জন্য, স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে আমরা সাড়ে ৫ হাজার কোটি টাকার ভিন্ন ভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি।’

তিনি বলেন, মহামারি মোকাবিলায় যা যা করা প্রয়োজন সরকার তা করবে।

কোভিড-১৯ প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য, করোনাভাইরাস পরীক্ষার কিট, মাস্ক এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং এবং স্থানীয়ভাবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই উৎপাদন করতে প্রয়োজনীয় কাঁচামালের ওপর সকল আমদানি শুল্ক এবং কর ছাড়ের জন্য বাজেটের আগে অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া হিসেবে একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, জানান অর্থমন্ত্রী।

এছাড়া স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে স্থানীয়ভাবে অটোক্লেভ মেশিন উৎপাদন করার জন্য প্রয়োজনীয় কাঁচামালের আমদানি শুল্ক হ্রাস করার প্রস্তাব দেন তিনি।