ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ০:২৬:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

করোনা ঠেকাতে ৭৭.৮ শতাংশ সফল কোভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকরি ভারতে তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাকসিন। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ।

প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়েছে, দুটি কোভ্যাকসিন টিকা নেওয়ার দুই সপ্তাহ পরে দেহে করোনাভাইরাস প্রতিরোধী শক্তিশালী অ্যান্টিবডি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
কোভ্যাকসিনের নির্মাতা সংস্থা ভারত বায়োটেক লিমিটেড মানবদেহে টিকা পরীক্ষার (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) তৃতীয় পর্যায়ের তথ্য বিশ্লেষণ করে একই দাবি করেছিল। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই দাবিতে স্বীকৃতি দিয়েছে। জরুরি ছাড়পত্র দিয়েছে কোভ্যাকসিনকে।

২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে দুটি টিকা নেওয়া ২৪,৪১৯ জনের দেহে পরীক্ষার ফল বিশ্লেষণ করে কোভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে নিঃসংশয় হয়েছে ওই গবেষণা। ১৮ থেকে ৯৭ বছর বয়সী ওই ব্যক্তিদের কারও দেহে টিকার ক্ষতিকারক প্রতিক্রিয়া দেখা যায়নি এবং কারও মৃত্যু ঘটেনি বলেও দাবি ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত ওই গবেষণাপত্রের।

সূত্র: আনন্দবাজার