ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:১৮:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনা থেকে শিশুদের রক্ষা করুন: জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘আমাদের শিশুদের সুরক্ষায়’ ভয়ংকর মহামারিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য পরিবার ও বিশ্বের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন।

শিশুদের ওপর মহামারির বৈশ্বিক প্রভাব নিয়ে রিপোর্ট প্রকাশকালে বৃহস্পতিবার এক বিবৃতিতে গুতেরেস বলেন,‘বিশ্বের সকল পরিবার এবং সকল পর্যায়ের নেতাদের আমাদের শিশুদের সুরক্ষার আহবান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বৈশ্বিক মন্দা এগিয়ে আসছে। এতে ২০২০ সালে হাজার হাজার শিশুর মৃত্যু হতে পারে।’

জাতিসংঘের অনুমান, আগামী এক বছর বিগত দুই অথবা তিন বছরের শিশু মৃত্যুর হার কমিয়ে আনার সাফল্য ম্লান করে দিতে পারে।

গুতেরেস বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বিশ্বব্যাপী স্কুলগুলো বন্ধ। শিশুরা খাদ্য সংকটে পড়তে পারে। ৩১ কোটি স্কুল শিশুর নিয়মিত পুষ্টি জোগাতে স্কুলগুলোতে যে খাবার সুবিধা দেয়া হতো, তা থেকে এই শিশুরা বঞ্চিত হচ্ছে।’

জাতিসংঘ বলেছে, সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৮৮টি দেশে স্কুল বন্ধ রয়েছে। এতে ১৫০ কোটির বেশি শিশু ও তরুণ দুর্ভোগে পড়েছে। যদিও শিশুরা এই মহামারিতে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে কম ঝুঁকিতে রয়েছে।