ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:১৫:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনা থেকে সুস্থ ১৬ লাখ ৫৯ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৫৬ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা ১৬ লাখ ৫৮ হাজার ৯৯৫ জন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৫৯ জন, স্পেনে এক লাখ ৮৩ হাজার ২২৭ জন, ইতালিতে এক লাখ ১২ হাজার ৫৪১ জন, ফ্রান্সে ৫৮ হাজার ৬৭৩ জন। ইরানে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৪২৮ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ এক হাজার ৭১৫ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৭০০ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৮ হাজার ১৬৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২৯ হাজার ২২৩ জন। অপরদিকে ১৬ লাখ ৫৮ হাজার ৯৬৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


-জেডসি