ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২৩:০২:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

করোনা: দক্ষিণ আফ্রিকায় আরো ১০ হাজারের বেশি আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার

করোনা: দ. আফ্রিকায় আরো ১০ হাজারের বেশি আক্রান্ত

করোনা: দ. আফ্রিকায় আরো ১০ হাজারের বেশি আক্রান্ত

দক্ষিণ আফ্রিকায় শনিবার নতুন করে আরো ১০ হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে আরো ৭৪ জন। সম্প্রতি দেশটিতে লকডাউন শিথিল করার কারণে করোনা সংক্রমণ বেড়ে গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৮৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৭ হাজার ৯৭৭ জনে। মোট মারা গেছে ৩ হাজার ২৬ জন।

দেশটিতে করোনার সংক্রমণ রোধে গত ২৭ মার্চ লকডাউন শুরু করা হয়। কিন্ত সম্প্রতি তা শিথিল করা হয়। এর ফলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ারই আশংকা করছিল।

অর্থনৈতিকভাবে আফ্রিকার সবচেয়ে উন্নত রাষ্ট্র দক্ষিণ আফ্রিকা। এখন এখানে করোনার সংক্রমণও সবচেয়ে বেশি।

করোনার সংক্রমণে পর্যুদস্ত দেশটির অর্থনীতি। এ কারণে শুক্রবার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আমরা ভারসাম্য তৈরির চেষ্টা করছি। একদিকে জীবন রক্ষা, অন্যদিকে জীবিকা ঠিক রাখা। এটি খুবই কঠিন ও সূক্ষ ভারসাম্য।