ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১:০১:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনা: দেশে আরও ৩৯ মৃত্যু, শনাক্ত ৩০৯৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

করোনা: দেশে আরও ৩৯ মৃত্যু, শনাক্ত ৩০৯৯

করোনা: দেশে আরও ৩৯ মৃত্যু, শনাক্ত ৩০৯৯

করোনাভাইরাস মহামারিতে দেশে এক দিনে আরও ৩৯ জন মারা গেছেন। সেই সাথে নতুন করে ৩ হাজার ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাছাড়া সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ৭০৩ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তার দেয়া তথ্য অনুযায়ী, দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৯১ জনে।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭০৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৩১৭ জনে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।