করোনা: দেশে একদিনে মৃত্যুর রেকর্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৪ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
গত ২৪ ঘণ্টায় দেশে মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১৩ জন প্রাণ হারিয়েছে।দেশে করোনা শনাক্তের পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এই পর্যন্ত মোট মারা গেছেন ১৯৯ জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০৬ জনের।
বৃহস্পতিবার (০৭ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত-মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রতিদিন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যাসহ সব তথ্য দিলেও আজ দুপুরে মৃত্যুর সংখ্যা জানানো হয়নি। অনেকের ধারণা ছিল আজ হয়ত কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ আটজন ও নারী পাঁচজন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকার ভেতরে (শহরে) ছয়জন, ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে চারজন।
আক্রান্তদের বয়সভিত্তিক হিসেবে ছয় জনের বয়স ষাটোর্ধ, চারজন ৫১-৬০ বছরের মধ্যে, দুজন ৪১-৫০ বছরের মধ্যে এবং একজনের বয়স ১১-২০ এর মধ্যে। শেষোক্ত ব্যক্তি (১১-২০ বছরের) ক্যানসারে আক্রান্ত ছিলেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৮৬৭ জনের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ৭০৬ জন নতুন রোগীসহ মোট শনাক্ত ১২ হাজার ৪২৫ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











