ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৬:০৫:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

করোনা: দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

করোনা: দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

করোনা: দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক ২২ জন মারা গেছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন। নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ১৭৪টি। এছাড়া সুস্থ হয়েছে ৩৯৫ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪৩টি  ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১০ হাজার ১৭৪টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ১০ হাজার ২৬২টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৭৭৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৮ হাজার ৫১১ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২২ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৪০৮ জন। ’

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬১৭ জন, মৃত্যু হয় ১৭ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ১ হাজার ২৫১ জন, মারা যায় ২১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।