ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৬:১০:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনা: দেশে একদিনে ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১০ মে ২০২০ রবিবার

করোনা: দেশে একদিনে ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮৭

করোনা: দেশে একদিনে ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮৭

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৮৮৭ জন। ফলে এই হিসেব করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সব রেকর্ডই ভাঙল।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৬৪২টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৭৩৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৮৮৭ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৬৫৭ জন।’

তিনি বলেন,  ‘আমাদের বিভিন্ন হাসপাতাল থেকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতাল, ঢাকা ডিভিশনের মধ্যে অন্যান্য জেলা হাসপাতাল, সারা দেশের বিভিন্ন বিভাগের হাসপাতালসহ আমাদের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।’  

অধ্যাপক নাসিমা বলেন, ‘আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেশি, আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৪ জন। পুরুষ ১০ জন, নারী ৪ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২২৮ জন।’

এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬৩৬ জন, মৃত্যু হয় ৮ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৭০৯ জন, মারা যায় ১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।