করোনা: দেশে শনাক্ত কিছুটা বেড়েছে, কমেছে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৪ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভারইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃত্যু হল ১১,৭০৫ জনের।
এই সময়ে দেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১,৯১৪ জন। দেশে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন শনাক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশে ৬৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল দেশে শনাক্ত হয়েছিলেন ১,৭৩৯ জন করোনা রোগী।
গত ২৪ ঘণ্টায় ২১,৯৮৪টি নমুনা পরীক্ষা করে শনাক্ত ও মৃত্যুর এসব তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
গত বছর ৮ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। কোভিড-১৯ রোগে মৃত্যুর তথ্য প্রথম ঘোষণা করা হয় গত বছর ১৮ মার্চ।
এরপর অগাস্ট মাসের পর থেকে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসলেও এই বছরের মার্চ মাস নাগাদ আবার শনাক্ত ও আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে।
একপর্যায়ে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ শতাংশ ছাড়িয়ে যায়।
তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮.৭১ শতাংশ। আর সুস্থতার হার ৯০.৭৮ শতাংশ।
গত একদিনে সুস্থ হয়েছেন ৩,৮৭০ জন আর বাংলাদেশে আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছেন ৬,৯৫,০৩২ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ ও নারী ২৫ জন। তাদের মধ্যে ৪৪ জনের বয়সই ষাট বছরের ঊর্ধ্বে।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু








