ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১০:০০:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনা: দেশে ৩৫ জনের মৃত্যু, মোট শনাক্ত ৬৩ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৬ জুন ২০২০ শনিবার

করোনা: দেশে ৩৫ জনের মৃত্যু, মোট শনাক্ত ৬৩ হাজার ছাড়াল

করোনা: দেশে ৩৫ জনের মৃত্যু, মোট শনাক্ত ৬৩ হাজার ছাড়াল

দেশে করোনা আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ৬৩৫ জন, এ নিয়ে মোট শনাক্ত ৬৩ হাজার ছাড়িয়েছে। নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৫২১ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ৯০৯টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৪৮৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৬৩৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২৬ জন। শনাক্তের হার ২১ দশমিক ১০ শতাংশ। যা শনাক্ত হয়েছে তার মধ্যে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২১ জন। মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৩২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৮৪৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ২৮ জন এবং নারী ৭ জন।’