করোনা: নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
করোনা: নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় বেশি
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে এ ভাইরাসে সবচেয়ে আক্রান্ত দুই জেলা ঢাকায় ১৪ জন ও নারায়ণগঞ্জে ৮ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য জেলাগুলোয় ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ শনিবার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে মোট শনাক্ত হওয়া ৪৮২ জন করোনাভাইরাস রোগীর মধ্যে ৫২% রোগী রয়েছে ঢাকা শহরে। ঢাকা শহর বাদ দিয়ে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে বাকি ৩৫% মানুষ। ঢাকা বিভাগের বাইরে বাংলাদেশের অন্যান্য জায়গায় বাকি ১৩% আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৩১ থেকে ৪০ বছর বয়সীরা। শতকরা হিসেবে যা ২২ ভাগ। এরপরই রয়েছে ২১-৩০ বছর বয়সীরা। এ বয়সীদের আক্রান্তের হার ১৯ ভাগ। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সীদেরও আক্রান্তের হারও ১৯ ভাগ।
আইইডিসিআর পরিচালক জানান, মোট সংখ্যক রোগীর মধ্যে শতকরা ৭০% পুরুষ এবং বাকি ৩০% নারী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে তিনজন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে একজন ঢাকা শহরের এবং বাকি দুজন অন্য জেলার।
আইইডিসিআর থেকে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে নতুন আক্রান্ত ৫৮ জনের ৪৮ জনই পুরুষ ও বাকি ১০ জন নারী। এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন ১৭ জন ও ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে রয়েছেন ১৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন তিনজনের মৃত্যুসহ দেশে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




