করোনা নাকি সাধারণ জ্বর বুঝবেন যেভাবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
হঠাৎ করেই বেড়ে গেছে জ্বরের প্রকোপ। এদিকে করোনাভাইরাসও তার চতুর্থ ঢেউ নিয়ে ফিরে এসেছে। ঋতু পরিবর্তনের এই সময়ে জ্বর আসা অস্বাভাবিক নয়। কিন্তু করোনাভাইরাসের কারণে মনে এক ধরনের শঙ্কা থেকেই যায়- করোনা পজেটিভ না তো! যেহেতু করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ও জ্বরের মধ্যে অনেকটা মিল রয়েছে, তাই এ দুটি আলাদা করা কঠিন। তবু কিছু লক্ষণের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন করোনা নাকি সাধারণ জ্বর। চলুন জেনে নেওয়া যাক-
বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে প্রথম ১০ দিন জ্বর থাকবে ১০৪ ডিগ্রি। এর কারণ হলো, মরণঘাতি এই ভাইরাসের প্রকোপ মানুষের শরীরে ১০ দিন ধরে জারি থাকে। সেইসঙ্গে থাকবে শুকনো কাশি।
সাধারণ জ্বর যেটি ঋতু পরিবর্তনের কারণে হয়ে থাকে, তাতে জ্বরের সঙ্গে সর্দি, নাক বন্ধ, গলা খুশখুশ ইত্যাদি সমস্যা দেখা দেবে। অপরদিকে করোনায় আক্রান্ত হলে সর্দি বা নাক বন্ধের মতো সমস্যা দেখা দেবে না। এই ভাইরাস সরাসরি শ্বাসযন্ত্রকে আক্রমণ করে, যে কারণে শুকনো কাশির সঙ্গে ১০৪ ডিগ্রি জ্বর শরীরকে ভীষণ দুর্বল করে দেয়।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সাধারণ জ্বরের লক্ষণ থেকে শুধু উপসর্গের ভিত্তিতে করোনাভাইরাসকে আলাদা ভাবে শনাক্ত করা খুব কঠিন। অনেকক্ষেত্রে এটি অসম্ভব। তাই সাধারণ জ্বর বা সর্দি-কাশি মনে হলেও চিকিৎসকের পরামর্শ নিন। জ্বর যদি টানা কয়েকদিনেও না সারে, তবে একদমই অবহেলা করবেন না।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অনেকটাই বেড়ে গেছে করোনার সংক্রমণ। তাই জ্বর হলে করোনার পরীক্ষা করিয়ে নেওয়াই ভালো। করোনা হয়েছে মনে করে পরীক্ষা করে নেবেন। নেগেটিভ হলে বুঝে নেবেন এটি সাধারণ জ্বর আর পজেটিভ হলে তখন পরবর্তী নিয়ম মেনে চলবেন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




