করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি।
করোনা ভাইরাসের টিকাদানে বিশ্বে বাংলাদেশ এখন শীর্ষ ১০-এ অবস্থান করছে। এটা অনেক বড় পাওয়া বলে স্বস্তি প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন শীর্ষে। কোভিডে বাংলাদেশে এখন ভালো অবস্থানে আছে, এটা ধরে রাখতে হবে।
‘এমন অর্জন এমনি এমনি হয়নি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে’, যোগ করেন জাহিদ মালেক। তিনি আরও বলেন, ‘গতকাল শনিবার এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রায় এক কোটি ১২ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। আর প্রথম, দ্বিতীয় ও বুস্টার মিলিয়ে একদিনেই প্রয়োগ হয় এক কোটি ২০ লাখ টিকা।’
একদিনে আর কোন দেশ এত পরিমাণে টিকা দিতে পেরেছে কি না- সেটা নিয়েও সংশয় প্রকাশ করেন মন্ত্রী। এ সময় গতকালের কার্যক্রমে প্রধানমন্ত্রী খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবমিলে গতকাল পর্যন্ত মোট ২০ কোটি ৫০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘আমরা এখন মোট জনসংখ্যার ৭৩ শতাংশ ও টার্গেট জনগোষ্ঠীর প্রায় শতভাগ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি। গণটিকা কার্যক্রম আরও দুদিন চলমান থাকবে। এরপরও প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকবে।’
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






