করোনা পরিস্থিতি সামনে আরো ভয়াবহ হবে: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের কয়েকটি দেশে করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। ফলে ইরানসহ বেশ কিছু দেশ লকডাউন তুলে নিয়েছে। আগামী মাসে বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর থেকে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র-ও। এই অবস্থায় বিশ্ববাসীকে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস আধানম ঘেব্রেইয়েসুস।
তিনি এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাসের চরম পরিস্থিতি আসতে এখনও বাকি আছে। সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
ড. টেড্রস ১৯১৮-র স্প্যানিশ ফ্লু এর প্রসঙ্গ টেনে এনে বলেন, করোনাভাইরাস এর চেয়েও সাংঘাতিক। তিনি জেনিভার সংবাদমাধ্যমকে বলছেন, করোনা ভাইরাস খুবই সাংঘাতিক। ১৯১৮-র ফ্লুতে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।
তিনি আরও বলেন, ‘এখন আমাদের প্রযুক্তি উন্নত। আমরা এই বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের সেই ক্ষমতা এখন আছে। কিন্তু বিশ্বাস করুন, সামনে পরিস্থিতি আরও খারাপ হবে।’
তিনি সতর্ক করে দিয়ে বলছেন, ‘আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি দেখা বাকি আছে। তাই এটা আমাদের আটকাতে হবে। এখনও অনেকে বুঝতে পারছেন না কতটা সাংঘাতিক এই ভাইরাস।’
তবে ড. ট্রেডস ঠিক কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।
ইতোমধ্যেই করোনাভাইরাসে বিশ্বের ২১০টিদেশ ও অঞ্চলের ২৪ লাখের বেশি মানুষ। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ও মৃত্যু এই দুই বিভাগেই শীর্সে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছে প্রায় ৮ লাখ মানুষ এবং মারা গেছে ৪০ হাজারের বেশি।
তবে শুরু থেকেই করোনা নিয়ে ডব্লিউএইচও’র সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার অভিযোগ করে বলেছেন, করোনা নিয়ে চীনের পক্ষ নিয়েছেন ডব্লিউএইচও প্রধান এবং তার গাফিলতির কারণেই বিশ্বজুড়ে এতটা বিস্তার লাভ করেছে এই ভাইরাস। আর এইসব অভিযোগের জের ধরে দিন কয়েক আগে বিশ্ব সংস্থা সংস্থার আর্থিক অনুদান বন্ধ করার নির্দেশ দেন ট্রাম্প। এছাড়া পহেলা মে থেকে কমপক্ষে ৯টি অঙ্গরাজ্যের ওপর থেকে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এরপরই এরকম সতর্কবার্তা উচ্চারণ করলেন ডব্লিউএইচও প্রধান।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











