করোনা: পোশাক কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনা: পোশাক কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ
দেশের সব পোশাক কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
আজ শুক্রবার বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এবং বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এক যৌথ ঘোষণায় বলেন, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানান যাচ্ছে যে মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সাথে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তবে এ সময়ের মধ্যে বেতন দেয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সে ক্ষেত্রে নিজেদের সমিতি (বিজিএমইএ/বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে বলে ঘোষণায় জানানো হয়।
এর আগে সরকার সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ালে এর সাথে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ ৬ এপ্রিল এক ঘোষণায় তাদের সদস্য পোশাক কারখানাগুলো ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের মাঝে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক গত ২৬ মার্চ এক আবেদনে পোশাক কারখানার মালিকদের তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে শুক্রবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী- ছুটি চলাকালীন সময়ে কয়েকটি নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়। এগুলো হলো- জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে ভাইরাসের বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও রেল, সড়ক, নদী ও বিমান যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
করোনাভাইরাসে দেশে শুক্রবার নতুন করে ৯৪ জন রোগী শনাক্ত হয়েছে এবং ছয়জন মারা গেছে। এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪২৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।
এদিকে বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা শুক্রবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭৯৪ জনে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









